মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Two RAJUK mobile courts, electricity meters seized

  |   সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

Two RAJUK mobile courts, electricity meters seized

নিজস্ব প্রতিনিধি  :রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর জোন-১/২ এর আওতাধীন কালিয়াকৈর,দক্ষিণ কৃষ্ণপুর, রাজাশন এলাকায় ও রাজউক জোন ৪/১ এর আওতাধীন ডুমনি টেকপড়া খিলক্ষেত, এলাকায় অবৈধ ও নকশাবহির্ভূত নির্মাণের বিরুদ্ধে পৃথক দুইটি বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রোববার (১২ এপ্রিল ২০২৬) পরিচালিত পৃথক দুইটি মোবাইল কোর্টে জোন  ১/২ এ নির্মাণাধীন -অবৈধ ও নকশাবহির্ভূত  ০৬টি ভবনের অংশ ভেঙ্গে ফেলা হয়। ৭টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। কোন আর্থিক জরিমানা করা হয়নি। জোন ৪/১ এ মোবাইল কোর্ট  ৭টি ভবন পরিদর্শন করে ৬টি নির্মাণাধীন ভবন ও ১টি নির্মিত ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় । ৫টি ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয় । এবং ২টি ভবনের মালিককে নগদ (৩,০০,০০০ টাকা) জরিমানা করা হয় ।

অভিযান চলাকালে পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ ভবনই রাজউকের অনুমোদিত নকশা লঙ্ঘন করে অতিরিক্ত তলা বা অংশ নির্মাণ করা হয়েছে। কোথাও কোথাও পুরো প্রকল্পই অনুমোদনবিহীনভাবে গড়ে তোলা হচ্ছিল।  জোন ১/২ এর আওতাধীন ৬টি নির্মাণাধীন ভবনের প্রতিটিতেই কোনো না কোনো ধরনের গুরুতর অনিয়ম পাওয়া যায়, যা নগর পরিকল্পনার মৌলিক নিয়মকে অগ্রাহ্য করার সামগ্রিক প্রবণতাকেই সামনে নিয়ে আসে। ভবন মালিক নুর মো: মোল্লা রাজউক হতে নকশা অনুমোদন না নিয়েই ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল রাজউকের মোবাইল কোর্ট নুর মো: মোল্লার ভবনটির আংশিক অংশ ভেঙ্গে ফেলে বৈদ্যুতিক  মিটার জব্দ করে রাজউক হতে নকশা অনুমোদনের পুর্ব পর্যন্ত সকল কাজ বন্ধ রাখার জন্য মৌখিক নির্দেশনা প্রদান করে। ভবন মালিক মো: সেলিম হোসাইন ও রাজকের অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় নির্মাণাধীন ভবনের সামনের কলাম আংশিক ভেঙে ফেলা হয় । ভবন মালিক মো: সুজা উদ্দিন ও রাজউক অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মাণ কাজ করেছিলেন । মো: সুজা উদ্দিন ৩ তলা নির্মাণাধীন ভবনের আংশিক ভেঙে অপসারন করে ২ টি বৈদ্যুতিক  মিটার জব্দ করা হয়। ভবন মালিক আব্দুস সালাম ভবনের বাড়তি অংশ নিজ দায়িত্বে ভেঙে ফেলবে বলে রাজউকের মোবাইল কোর্টের কাছে মুচলেকা দেন এবং তার ৪ টি বৈদ্যুতিক  মিটার জব্দ করা হয়। আল মুত্তাকিন এর ৩ তলা নির্মাণাধীন ভবনের আংশিক ভেঙে দেওয় হয় । এবং মো: সাইদুর রহমান এর ১ তলা নির্মাণাধীন ভবনের আংশিক ভেঙে অপসারন করা হয় ।

অভিযান চলাকালে জোন ৪/১ এর আওতাধীন ৭টি ভবনের মধ্যে ৬টি নির্মাণাধীন ও ১টি নির্মিত  ভবনের প্রতিটিতেই কোনো না কোনো ধরনের গুরুতর অনিয়ম পাওয়া যায়, যা নগর পরিকল্পনার মৌলিক নিয়মকে অগ্রাহ্য করার সামগ্রিক প্রবণতাকেই প্রাধান্য দেওয়ার প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। ভবন মালিক  মোঃ মুছা মিয়া গং রাজউক অননুমোদিত ভবন নির্মাণ করায় অবৈধ ভবনের আংশিক অপসারন করা হয় এবং মালিকপক্ষ রাজউক অনুমোদিত নকশা গ্রহণ ব্যতীত আর কোনো নির্মাণ কাজ করবেননা মর্মে অঙ্গীকারনামা মোবাইল কোর্টে কাছে দাখিল করেছেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ১টি মিটার জব্দ করে ডেসকো (খিলক্ষেত)  প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও রাজউক এর অনুমোদনহীন  ভবন নির্মাণ করায় নগদ ২,০০০০০/-(দুই লক্ষ)  টাকা জরিমানা আদায় করা হয়। ভবন মালিক  মো. মোস্তফা কামাল

রাজউক অনুমোদনহীন ভবন নির্মাণ করায় অবৈধ ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের জন্য প্রস্তুতকৃত সাটারিং এর কিছু অংশ খুলে ফেলা হয় এবং মালিকপক্ষ রাজউক অনুমোদিত নকশা গ্রহণ ব্যতীত আর কোনো নির্মাণ কাজ করবেননা মর্মে অঙ্গীকারনামা মোবাইল কোর্টে কাছে  দাখিল করেছেন।  এছাড়াও রাজউক অননুমোদিত ভবন নির্মাণ করায় নগদ ১,০০০০০/-(এক লক্ষ)  টাকা জরিমানা আদায় করা হয়। ভবন মালিক   মোঃ মোস্তফা গং

রাজউক অনুমোদনহীন ভবনের ভিত্তির জন্য  পাইলিং এর কাজ করায় সংশ্লিষ্ট নির্মাণ সাইটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ০১ (এক) টি মিটার জব্দ করে ডেসকো (খিলক্ষেত)  প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। ভবন মালিক  মোঃ তৌফিকুজ্জামান

নির্মাণ কাজের সমর্থনে মোবাইল কোর্টে কাছে রাজউক অনুমোদিত নকশা প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ০২ তলা ভবনের কলামের বাইরে বর্ধিত ক্যান্টিলিভার বারান্দার কিছু অংশ ভেঙে অপসারণ করার পাশাপাশি সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত ভবনে পাশের অপর একটি নির্মাণাধীন ভবন থেকে  বৈদ্যুতিক সংযোগ নেয়া হয়েছিলো। উভয় ভবনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবন মালিক  মোঃ শহিদুল ইসলাম গং নির্মাণ কাজের সমর্থনে মোবাইল কোর্টের কাছে রাজউক অনুমোদিত নকশা প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ভবনের কলামের বাইরে বর্ধিত ক্যান্টিলিভার বারান্দার কিছু অংশ ভেঙে অপসারণ করার পাশাপাশি সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ০১  টি মিটার জব্দ করে ডেসকো (খিলক্ষেত)  প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। ভবন মালিক   মোঃ আবুল হোসেন

নির্মাণ কাজের সমর্থনে মোবাইল কোর্টে কাছে রাজউক অনুমোদিত নকশা প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় গ্রেড বীম পর্যন্ত নির্মিত ভবনের সকল ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার মৌখিক নির্দেশ প্রদান করা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ০১  টি মিটার জব্দ করে ডেসকো (খিলক্ষেত) প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়। ভবন মালিক   মোঃ হাবিব রাজউক অনুমোদিত নকশা গ্রহণ করে ভবন নির্মাণ করায় ও ভবনে লোকজন বসবাস করায়  কোনো ব্যবস্হা নেয়নি মোবাইল কোর্ট ।

অধিকাংশ ভবন নির্মাণকারীর চিহ্নিত অনিয়মগুলোর মধ্যে রয়েছে—অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ, অনুমোদিত নকশা অমান্য করে অতিরিক্ত তলা বা অংশ যুক্ত করা, নির্ধারিত সীমানা লঙ্ঘন এবং নিরাপত্তা বিধি না মেনে নির্মাণ কার্যক্রম পরিচালনা।

নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই ধরনের নকশাবহির্ভূত নির্মাণ শুধু আইন লঙ্ঘনের বিষয় নয়, বরং অগ্নিনিরাপত্তা, ভূমিকম্প সহনশীলতা এবং নাগরিক সেবার ওপর মারাত্মক প্রভাব ফেলে।

অভিযান শেষে রাজউক কর্মকর্তারা জানান, রাজধানীতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। যারা অনুমোদন ছাড়া বা নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ করবেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, শুধু মোবাইল কোর্ট পরিচালনা করলেই হবে না; বরং নিয়মিত মনিটরিং, ডিজিটাল নজরদারি এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে এই অনিয়ম বন্ধ করা কঠিন হবে। তবে রাজধানীতে চলমান অবৈধ নির্মাণের বিরুদ্ধে রাজউকের কঠোর অবস্থানেরই প্রতিফলন।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো: সবুজ হাসান জোন ১/২ এর   অথরাইজড অফিসার  মো: মেহেদী হাসান খান যৌথ তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে মোবইল কোর্টটি পরিচালিত হয়। অপর জোন ৪/১ এর মোবাইল কোর্টটি পরিচালিত হয় রাজউকের  নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. লিটন সরকার এবং জোন ৪/১ এর অথরাইজড অফিসার  মোহাম্মদ কায়সার পারভেজ-  এর যৌথ তত্ত্বাবধানে সহকারী অথরাইজড অফিসার  ফারহান চৌধুরী, প্রধান ইমারত পরিদর্শক  মোঃ নাদির হোসেন,  মো: ফিরোজ হোসেন, ইমারত পরিদর্শক , জুবায়ের আহমেদ তারেক,  সুমন চন্দ্র পাল,  শিমুল চন্দ্র পাল,  মোঃ আমিরুল ইসলাম,  মোঃ বাপ্পী এলাহী রোকনসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে । এসময় রাজউকের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও  ডেসকো প্রতিনিধির এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

 

Facebook Comments Box

Posted ৮:০১ অপরাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

https://thedaynewsbd.com |

Publisher
shahin islal
Editor
abdur rashid
Office Address

Dhaka