| শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

ডেস্ক রির্পোট :ঢাকা শহরের যানজট নিরসন এবং প্রগতি সারণীর সমান্তরালে উত্তর-দক্ষিণ বরাবর ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রস্তাবিত ১৩০ ফুট সড়ক নির্মাণের লক্ষ্যে আজ ১৭ এপ্রিল ২০২৬ তারিখ, শুক্রবার, দুপুর ৩টায় রাজধানীর ইউনাইটেড, সানভ্যালী ও আফতাবনগর এলাকা পরিদর্শন করা হয়।
পরিদর্শনে নেতৃত্ব দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার এবং রাজউক-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রস্তাবিত সড়ক নির্মাণের সম্ভাব্য রুট, ভূমি ব্যবস্থাপনা, ব্রিজ নির্মাণ, অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
Posted ৬:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
https://thedaynewsbd.com | admin