| শনিবার, ১১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট

সুরুজ উজ জামান নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ জমি দখল ও বালুভরাট করায় আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামের একটি আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন করে এলাকাবাসী। ১১ এপ্রিল শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় আনন্দ হাউজিং আবাসন প্রকল্পের ভিতরে এ প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।
আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি নামের আবাসন প্রকল্পের আওতায় রূপগঞ্জের গুতিয়াব, মধুখালী, মুশুরী, জাঙ্গীর সহ আশপাশের কৃষি এলাকায় ২০০৭ সালে আবাসন প্রকল্পের যাত্রা শুরু করে। পরবর্তীতে সাধারণ মানুষের জমি দামে-বেদামে বুঝিয়ে দিয়ে স্থানীয় সরকারের অসাধু নেতাদের সহায়তায় প্রকল্পটি পূর্ণরূপ পায়।
বিক্ষোভকালে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে অনেকবার এর বিচার চাইলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করেছে। পুলিশ হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে থানা, উপজেলা, জেলা, এসপি অফিস, মন্ত্রনালয়ে অভিযোগ দিয়েও কোন সমাধান হয় নাই। সাধারণ কৃষক নিরূপায় হয়ে পৈত্রিক সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়। পুলিশি হয়রানীরে ভয়ে এলাকাবাসী দীর্ঘদিন ভুক্তভোগী হয়েও চুপ ছিল।
মানববন্ধন ও বিক্ষোভকারীরা দ্রুত সরকার সংশ্লিষ্ট ও স্থানীর সংসদ সদস্যের নিকট আকুল আবেদন জানায় এবং এসময় তারা বিক্ষোভ স্লোগান দেয়। পরে স্থানীয় ফাড়ির পুলিশ এসে মানববন্ধনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
Posted ১:২৩ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২৬
https://thedaynewsbd.com | admin