শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘Vhayal’ released in Bengali cinema on the occasion of Eid-ul-Azha

  |   রবিবার, ৩১ মে ২০২৬ | প্রিন্ট

‘Vhayal’ released in Bengali cinema on the occasion of Eid-ul-Azha

বিনোদন রির্পোটার : ঈদুল আযহার তৃতীয় দিন বঙ্গ অটিটিতে মুক্তি পেয়েছে অভিনেতা শওকত সজল অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ভয়াল’। ভিন্নধর্মী গল্প ও রহস্যঘেরা উপস্থাপনার কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা বিপ্লব হায়দার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। এছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা শওকত সজলকে।

‘ভয়াল’ সিনেমায় শওকত সজল অভিনয় করেছেন ‘কামাল’ নামের এক রহস্যময় ও নেতিবাচক চরিত্রে। চরিত্রটি প্রসঙ্গে তিনি বলেন,

“এটি আমার অভিনয় জীবনের অন্যতম চ্যালেঞ্জিং একটি কাজ। চরিত্রটির মধ্যে যেমন ভয়ংকরতা রয়েছে, তেমনি রয়েছে ভিন্নধর্মী উপস্থাপনা। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন বলেই আমার বিশ্বাস।”

নির্মাতা বিপ্লব হায়দার জানান, সিনেমাটিতে রয়েছে বাস্তবধর্মী গল্প, টানটান উত্তেজনা ও ব্যতিক্রমধর্মী নির্মাণশৈলী, যা দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত পর্দার সঙ্গে আটকে রাখবে। তিনি আরও বলেন, সিনেমার প্রতিটি চরিত্রই গল্পের গুরুত্বপূর্ণ অংশ এবং সব চরিত্রের মধ্যেই রয়েছে আলাদা রহস্য।

‘সিনেক্রাফট ক্রিয়েশন’-এর ব্যানারে নির্মিত ‘ভয়াল’-এ আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশা, পারভেজ সুমন, ইকবালসহ আরও অনেকে।

আসন্ন ঈদকে ঘিরে ওটিটি দর্শকদের অন্যতম আকর্ষণে পরিণত হবে ‘ভয়াল’। রহস্য, থ্রিলার ও ভিন্নধর্মী চরিত্রের সমন্বয়ে নির্মিত সিনেমাটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলেই প্রত্যাশা নির্মাতাদের।

Facebook Comments Box

Posted ১:৪২ অপরাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২৬

https://thedaynewsbd.com |

Publisher
shahin islal
Editor
abdur rashid
Office Address

Dhaka